নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ঃ
মেমু ট্রেনে বিশেষভাবে সক্ষম যাত্রীদের সীট দখল করে বসে থাকার কারনে ৫ দন পুরুষ যাত্রীকে আজ আটক করল আনাড়া আরপিএফ থানার পুলিশ। বিগত বেশ কয়েকদিন যাবৎ রেল পুলিশের পক্ষ থেকে ‘উপলব্ধ’ নামে অভিযান চালানো হচ্ছে। অভিযানে মেমু ট্রেনে বিশেষভাবে সক্ষম যাত্রীদের সীট দখল করে বসে থাকা যাত্রীদের বিরুদ্ধে ভারতীয় রেলের ১৫৫ নম্বর ধারা অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে রেল পুলিশ। এদিন আনাড়া দিয়ে যাতায়াতকারী ৯ টি মেমু ট্রেনে অভিযান চালিয়ে আনাড়া রেল পুলিশ পাঁচজন পুরুষ যাত্রীকে আটক করে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে আটকদের বিরুদ্ধে।
শেয়ার করুন