নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শণিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ঃ
পুরুলিয়ার জেলা শাসকের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে রেল রোকো কর্মসূচি প্রত্যাহার করার কথা জানালেন কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শশাঙ্ক শেখর মাহাতো। এদিন সকাল 11 টা নাগাদ পুরুলিয়া জেলাশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কুড়মি সমাজের নেতাদের সঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সচিবের বৈঠকের এই সিদ্ধান্ত নেন কুড়মি সমাজের নেতারা। যদিও কুস্তাউর স্টেশনে গিয়ে আন্দোলনকারীদের সামনেই এই ঘোষণা করতে চান কুড়মি সমাজের নেতারা।
শেয়ার করুন