নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ঃ
জেলার মোট ১১ টি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, আজ, বুধবার বিকেল বেলা রাজ্যের ২৬৪টি দুর্গাপূজার ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। তার মধ্যে পুরুলিয়া জেলার ১১টি পুজো। এদিন মূলত জেলার প্রত্যন্ত এলাকাগুলির ১১ টি দুর্গা পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পুঞ্চার লাখরা গ্রামের সর্বজনীন পুজোটির ভার্চুয়াল উদ্বোধনে লাখরা দুর্গা পুজো মন্ডপে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন প্রনব কুমার ঘোষ, পুঞ্চা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিন্দ্য ভট্টাচার্য, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো, ওসি পুঞ্চা থানা তারাপদ মন্ডল সহ প্রশাসনিক আরো বিশিষ্টজনেরা। কমিটি গুলির পক্ষ থেকে জানানো হয়, এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরের পুজোতে নতুন মাত্রা যোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই কমিটি ও এলাকাবাসীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই জেলার পুজো মণ্ডপ গুলিতে দেখা গেল সাধারণ মানুষের ভিড় উপচে পড়তে।
নিচের তালিকা থেকে এক নজরে দেখে নেওয়া যাক আজ জেলার কোন ১১ টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীঃ-




