নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ঃ

দীর্ঘ তল্লাশীর পর আজ সকাল সাড়ে সাতটা নাগাদ উদ্ধার হল তলিয়ে যাওয়া যুবকের দেহ। প্রসঙ্গত গতকাল (বুধবার) ঘট বিসর্জন দেখতে এসে বরাবাজারের নেংশাই নদীর জলে তলিয়ে যায় এক যুবক। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জেলা ও বরাবাজার ব্লক পুলিশ প্রশাসনের কর্তারা। তড়িঘড়ি উদ্ধার কাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। এদিন সকালে সাড়ে ৭ চা নাগাদ ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে ওই যুবকের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও বরাবাজার পুলিশ প্রশাসনের কর্মীরা। দেহটিকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সমু বাউরি (২২)। আদপে তার বাড়ি পুরুলিয়া শহরের উপকন্ঠে সরবাগান এলাকায় হলেও বাবার মৃত্যুর পর বিগত বহু বছর ধরে মায়ের সঙ্গে ওই যুবক বরাবাজারের গোড়শাই গ্রামে তার মামাবাড়িতে থাকত বলে জানা গিয়েছে। বরাবাজার থানা সূত্রে খবর, এদিনই মৃতদেহটি পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page