নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ঃ

তাঁর স্বামী তথা দুষ্কৃতিদের হাতে খুন হওয়া ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনার তদন্তের অগ্রগতি এ পর্যন্ত কতদূর, গতকাল (বুধবার) সেই খোঁজ নিতে ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে পৌঁছেছিলেন প্রয়াত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু। প্রসঙ্গত গত ১৩ মার্চ দুষ্কৃতিদের হাতে খুন হন তপন কান্দু। ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মূল শ্যুটার সহ এপর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পূর্ণিমা কান্দু জানান, ঘটনার অগ্রগতির খোঁজ নিতেই তিনি সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে গিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে, একথা জানিয়ে পূর্ণিমা কান্দু বলেন, দ্রুত এই ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি হবে বলেই সিবিআই এদিন তাঁকে জানিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page