নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ঃ

রাতের অন্ধকারে বাড়ি থেকে নগদ সহ সোনা ও রূপোর গয়না চুরির ঘটনা ঘটল কোটশিলা থানার বামনিয়াতে। গ্রামের বাসিন্দা দীননাথ কুমার মঙ্গলবার কোটশিলা থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, সোমবার রাতে দীননাথ বাবু ও তাঁর পরিবারের সকলে বাড়ির দোতলার উপরে ঘুমিয়েছিলেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন বাড়ির নীচের তলা থেকে রাতের অন্ধকারে দুষ্কৃতিরা সোনা ও রূপোর গয়না সহ নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গিয়েছে। তাঁর এক প্রতিবেশীর বাড়ি থেকে দুষ্কৃতিরা দুটি মোবাইল ফোনও চুরি করে নিয়ে যায় বলেও কোটশিলা থানায় লিখিত অভিযোগ জানান হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page