নিজস্ব সংবাদদাতা, হুড়া, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ঃ
হুড়া থানার জবররা গ্রামের এক ১৭ বছরের নাবালিকাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করেছে বলে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল হুড়া থানায়। জানা গিয়েছে, জবররা গ্রামের ওই নাবালিকাকে গত ৮ অক্টোবর রাত্রি ১১ টা থেকে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজখবর নিয়ে তার পরিবারের লোকজনরা জানতে পারেন, গ্রামেরই এক যুবক ওই নাবালিকাকে তুলে মুম্বাই নিয়ে গিয়ে বিয়ে করেছে। ঘটনার বিবরণ দিয়ে হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার দাদা।
শেয়ার করুন