নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ঃ
মঙ্গলবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে ও বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। বাঘমুন্ডি হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত দলের এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যারাণি টুডু, রাজ্য কমিটির সম্পাদক শান্তিরাম মাহত, রাজ্য মহিলা কমিটির সম্পাদক সুনিতা সিং মুড়া, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া, আই এন টি টি ইউ সি-র জেলা সভাপতি উজ্জ্বল কুমার, দলের পুরুলিয়া জেলার চেয়ারমেন হংশেস্বর মাহাত, মহিলা সভানেত্রি সুমিতা সিংহ মল্ল, জেলা যুব সভাপতি মেঘদূৎ মাহাত, বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত,পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহত, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, কো-মেন্টর জয় ব্যানার্জী ও বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস নেতা কর্মী সমর্থরা।
শেয়ার করুন