নিজস্ব সংবাদদাতা , পাড়া
১৮ আগস্ট , ২০২০

গাছের নামে থাকা গ্রামগুলিতে ওই নির্দিষ্ট গাছ লাগানোর কথা কয়েকমাস আগেই ঘোষনা করেছিকেন বনমন্ত্রী। সেই পরিকল্পনা মতো প্রথম ধাপে জেলার ১০ টি গ্রামে গাছগুলি লাগনোর কথা রয়েছে। দ্রুততার সঙ্গে সেই কাজ শেষ হয়েছে পাড়া থানার আনাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমলাতোড়া গ্রামে।
এবিষয়ে বনদপ্তরের প্ল্যানিং রেঞ্জের রেঞ্জার নূর ইসলাম বলেন, আগে গাছের নামে গ্রামের নাম হয়েছে এমন গ্রামের সংখ্যা পুরুলিয়া জেলাতে অনেক রয়েছে। গাছের নামে গ্রাম হলেও বর্তমানে ওই এলাকায় আর সেই গাছের দেখা মেলে না।তাই ওই গ্রামগুলির প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে দিতেই বন দপ্তর এর উদ্যোগ নিয়েছে।বনমন্ত্রী মাঠাতে একটি অনুষ্ঠানে এসে এই প্রকল্প ঘোষনা করেছিলেন।তারপরই কাজ শুরু হয়।ইতিমধ্যে আমলাতোড়া গ্রামে রাস্তার দুপাশে মোট ১৬০ টি আমলকি গাছ লাগানো হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রমিকরা ১০০ দিনের কাজের প্রকল্পে ওই গাছ লাগানোর কাজ করেন।স্থানীয় গ্রামবাসীরা গাছ গুলির দেখাশুনা করবেন।তবে বনদপ্তর নজরদারি রাখবে যাতে গাছগুলি নষ্ট না হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page