নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ঃ

ফুটবল প্রতিযোগিতা দেখতে গিয়ে চুরি হয়ে গেল মাঠে রাখা মোটরবাইক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত পাঁড়কিডিতে। মোটরবাইকটির মালিক তথা দুমদুমির বাসিন্দা হাজারি প্রসাদ রাজোয়াড় সোমবার পুরুলিয়া মফঃস্বল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে গত আগষ্ট মাসের ১৮ তারিখ হাজারি বাবু পাঁড়কিডিতে নাইট ফুটবল প্রতিযোগিতা দেখতে গিয়ে নিজের মোটরবাইকটি মাঠের পাশে রেখেছিলেন। পরে খেলা শেষে তিনি আর মোটরবাইকটি খুঁজে পাননি। সোমবার পুরুলিয়া মফঃস্বল থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page