নিজস্ব সংবাদদাতা, টামনা, বুধবার ১৯ অক্টোবর ২০২২ঃ

স্বামীর বিরুদ্ধে শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল টামনা থানার অন্তর্গত রায়বাঁধ গ্রামের কালিন্দী পাড়ায়। ওই পাড়ার গৃহবধূ অনিতা কালিন্দী সোমবার টামনা থানায় স্বামী চিরঞ্জিত কালিন্দীর বিরুদ্ধে শারিরীক ও মানসিক নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, তিন বছর আগে শিমুলিয়ার বাসিন্দা অনিতার সঙ্গে বিয়ে হয় রায়বাঁধ কালিন্দী পাড়ার চিরঞ্জিত কালিন্দীর। বিয়ের একমাস পর থেকেই চিরঞ্জিতের নির্যাতন চলতে থাকে বলে অভিযোগ। এমনকি বর্তমানে তাদের দুই সন্তান থাকা সত্ত্বেও অনিতা কালিন্দীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওই গৃহবধূর। ওই গৃহবধূর দাবি বিগত বেশ কয়েক দিন যাবৎ তিনি শিমুলিয়ায় তাঁর বাপের বাড়িতে রয়েছেন। রবিবার তাঁর বাপের বাড়িতে এসে তাঁকে ও তাঁর বাবা-মাকেও চিরঞ্জিত মারধর করে বলে অভিযোগ অনিতা কালিন্দীর। এরপরই তিনি সোমবার টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page