নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ঃ

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টা নাগাদ বাঘমুন্ডি থানার বুড়দা-কালিমাটি অঞ্চলের মহুলটাঁড় ময়দানের সামনে ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রেংটু তন্তুবায় (৬৫)। বাড়ি বুড়দা-কালিমাটি অঞ্চলের কুচি গ্রামে। জানা গিয়েছে, এদিন সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে ওই ব্যক্তি পায়ে হেঁটে কালিমাটি সাপ্তাহিক হাটে যাওয়ার সময় পেছন থেকে একটি বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কর্তব্যরত সিভিক পুলিশ মারফত খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সুইসা ফাঁড়ির পুলিশ। আহত বৃদ্ধকে উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গিয়েছে বাইক আরোহী বাঘমুন্ডির ওন্দলিডির বাসিন্দা। এদিনই দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page