নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ঃ

ভারতের জাতীয় কংগ্রেসের বলরামপুর ব্লক কমিটির উদ্যোগে আজ (বৃহস্পতিবার) ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এদিন দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বলরামপুর নামশোল-করমতল মোড় এলাকায় মূর্তির আবরণ উন্মোচন করেন এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত। উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র মাহাতো, সাধারণ সম্পাদক শুভজিৎ নাগ সহ কংগ্রেসের জেলা ও ব্লকের পদাধিকারীরা। আবরণ উন্মোচন শেষে এদিন দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান সকল উপস্থিত সভ্যগণ।

শেয়ার করুন

You cannot copy content of this page