নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২২ অক্টোবর ২০২২ঃ
আজ (শনিবার) পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জয়পুর ব্লকের মুকুন্দপুর অঞ্চলের প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ভীষ্মদেব মাহাত সহ ৩৬ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জেলা তৃণমূল সূত্রে খবর। যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানিয়েছেন, দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নশীল কাজে অনুপ্রাণিত হয়েই এদিন সকলে দলে যোগদান করেন। উপস্থিত ছিলেন তৃণমূলের পুরুলিয়া জেলার চেয়ারম্যান হংসেশ্বর মাহাত সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।

