নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ঃ

এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, ঘটনার জেরে উত্তাল সাঁতুড়ির বৃন্দাবনপুর গ্রাম।

স্থানীয় এবং পরিবার সূত্রে খবর সম্প্রীতি কয়েকদিন পূর্বে বৃন্দাবনপুর মাঠে একটি ফুটবল খেলা নিয়ে ঝামেলা হয় বৃন্দাবনপুর বাউড়ি পাড়ার সাথে রঘুনাথপুর থানার অন্তর্গত আশাড়িকেন্দ গ্রামের লোকজনের, ঝামেলা চরমে উঠলে দুই জায়গার মানুষের আসা-যাওয়া বন্ধ হয়ে যায়, একে অপরের গ্রামের রাস্তা ব্যবহার করলে ঝামেলা সৃষ্টি হয় প্রত্যেকবারই, গতকাল অর্থাৎ সোমবার রাত্রিবেলা গ্রামের হাট থেকে ফিরছিল বৃন্দাবনপুর গ্রামের বাসিন্দা শিশির বাউরি নামে এক ব্যক্তি আসাড়িকেন্দ গ্রাম হয়ে সেখানে ঝামেলার সৃষ্টি হয় এবং সেই গ্রামের কয়েকজন শিশিরকে পিটিয়ে আহত করে, বৃন্দাবনপুর গ্রামের লোকজন শিশিরকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামে এবং উত্তেজনা সামাল দিতে দুই গ্রামের পাড়ায় রঘুনাথপুর এবং সাঁতুড়ি থানার পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। রঘুনাথপুর থানার পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে এই ঘটনায় এবং আরো ধৃত ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে পুলিশ, আসাড়িকেন্দ গ্রাম এখন পুরুষশূন্য রয়েছে, ধৃত ব্যক্তিরা গ্রামে কেউ নেই। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে এখনো উত্তাল হয়ে রয়েছে বৃন্দাবনপুর গ্রাম উত্তেজিত জনতা কে সামাল দিচ্ছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page