নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ঃ

কয়েকমাস পরেই পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক দলেই বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। জাতীয় কংগ্রেস শুরু করেছে অঞ্চল কর্মীসভা। মঙ্গলবার বাঘমুন্ডি ব্লকের বাঘমুন্ডি অঞ্চল কর্মীসভা অনুষ্ঠিত হলো। এদিন বাঘমুন্ডি ব্লক কংগ্রেস কার্যালয়ে এই কর্মীসভার আয়োজন হয়। অঞ্চলের প্রত্যেক বুথ থেকেই কর্মীরা উপস্থিত হন। জানা গিয়েছে, দলের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা হয়। আর কয়েকমাস পরেই পঞ্চায়েত ভোট সেই দিকে লক্ষ্য রেখে সকল কর্মীদের এক হয়ে ভোটে লড়াই করার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সম্পাদক নৃপেন মাহাতো, জেলা সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, জেলা কংগ্রেস সদস্য ভুপাল মাহাতো, প্রদেশ কমিটির সদস্য রাম জীবন মাহাতো, বাঘমুন্ডি ব্লক কংগ্রেস সভাপতি হরেন্দ্রনাথ সিং বাবু, বাঘমুন্ডি অঞ্চল কংগ্রেস সভাপতি তপন কুমার সহ অন্যান্য নেতা কর্মীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page