নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ঃ
বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা নেতাজী সুভাষ আশ্রমে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের লড়াকু নেতা, ভারত সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত বেতার ও দূরদর্শন শিল্পী, স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবক স্বর্গীয় মধুসূদন কুইরীর ১১ তম স্বরণ সভা অনুষ্টিত হয়। এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্যদিয়ে ও পরে স্বর্গীয় মধুসূদন কুইরীর আবক্ষ মূর্তিতে মাল্যদানের পাশাপাশি ফুল পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
এদিনের এই স্বরণ সভায় উপস্থিত ছিলেন বাঘমুন্ডি পশ্চিম লোক্যাল কমিটির সম্পাদক দেবব্রত মুখার্জি, বাঘমুন্ডি জোনাল কমিটির কনভেনর জয় সিং মাহাতো, লোক্যাল কমিটির সদস্য গোপাল মাহাতো, গোপাল প্রসাদ, গঙ্গারাম রজক, কমলাকান্ত পরামানিক, পরেশ কুইরী, গোরাচাঁদ মাহাতো, পঞ্চানন রজক সহ অঞ্চলের নেতৃত্ব ও কর্মী সমার্থকরা।
শেয়ার করুন