নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ঃ
ঘটনা বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আদ্রা ডিভিশনের চান্ডিল শাখার বরাভূম স্টেশনের ১নং প্ল্যাটফর্মের। জানা গিয়েছে, টাটানগর সুপার এক্সপ্রেস ট্রেনের কামরা থেকে নামতে গিয়ে বরাভূম স্টেশনের প্লাটফর্মে পড়ে যায় দুইজন যাত্রী। যে কারণে ঘটনায় তারা গুরুতর ভাবে জখম হয়। এরপর ঘটনাস্থলে কর্মরত আর পি এফ কর্মীরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে সোজা বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।
আর পি এফ সূত্রে জানা গেছে,তারা দুজনেই পুরুলিয়া থেকে বরাভূম আসার জন্য টাটানগর সুপার এক্সপ্রেস ট্রেনে চেপে পড়ে। এরপর বরাভূম স্টেশনে ট্রেনটির স্টপেজ না হওয়ায় ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদেরকে। আহতদের নাম মালা নন্দী ও প্রিয়া নন্দী, তাদের উভয়ের বাড়ি বলরামপুর থানার শাগমা গ্রাম এলাকায়।তারা সম্পর্কে মা ও মেয়ে।
শেয়ার করুন