নিজস্ব সংবাদদাতা, আদ্রা, শুক্রবার, ১ নভেম্বর ২০২২ঃ

স্কুলের শৌচালয়ের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক নাবালক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়ার আদ্রা থানা অন্তর্গত শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ে। মৃত নাবালকের নাম মলীন্দ্র চিত্রকর (৯)। জানা যায় এদিন সকালে বিদ্যালয়ে খেলতে যায় ওই নাবালক তখনই বিদ্যালয়ে থাকা শৌচালয়ের প্রাচীর ভেঙ্গে চাপা পড়ে যায় সে। ঘটনায় আহত হলে তাকে তড়িঘড়ি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় নাবালকের।

শেয়ার করুন

You cannot copy content of this page