নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১ নভেম্বর ২০২২ঃ

শুক্রবার থেকে পুরুলিয়া শহরের রেড ক্রস রোডের পশুহাট স্থানান্তরিত করা হল। এদিন সকাল থেকে রেডক্রস রোড এলাকায় পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি জানানো হয়। রেড ক্রস রোড এর পরিবর্তে পুরুলিয়ার রাঁচি রোডের একটি বিশেষ এলাকায় পশু একটি স্থানান্তরিত করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। স্থানীয় ও পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, পুরুলিয়া বাসস্ট্যান্ড এবং মেডিক্যাল কলেজ লাগোয়া রেড ক্রস রোডে পশুহাট বসার ফলে যানজট সমস্যায় নাকাল হতেও তো স্থানীয় বাসিন্দাদের। জনবহুল ওই এলাকা থেকে পশুহাটটি সরানোর দাবি ছিল দীর্ঘদিনের। সম্প্রতি পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান এ বিষয়ে উদ্যোগ নেন। চেয়ারম্যান নব্যেন্দু মহালি বলেন, যানজট এড়াতে এবং শহরকে পরিচ্ছন্ন রাখতেই পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এদিন আচমকা পুরসভার পক্ষ থেকে মাইকিং শুরু হয় পশু নিয়ে বিক্রি করতে এসে সমস্যায় পড়েন অনেকেই।

শেয়ার করুন

You cannot copy content of this page