নিজস্ব সংবাদদাতা, কোটশীলা, শনিবার, ১২ নভেম্বর ২০২২ঃ
জেলা পুলিশের উদ্যোগে ও কোটশীলা থানার সহযোগিতায় হল বিনামুল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছাত্র ছাত্রীদের বই খাতা বিতরন অনুষ্ঠান। আজ কোটশীলা থানার জিউদারী কমিউনিটি হলে । অনুষ্ঠানে প্রায় ২০০ জন দুস্থ মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। ও ১০০ জন ছাত্র ছাত্রী কে বই খাতা দেওয়া হয় । অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতলেন এলাকা বাসী । এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস সালভামুরগান, অতিরিক্ত পুলিশ সুপার চিন্ময় মিত্তল, কোটশীলা থানার ওসি মিলন মান্না প্রমুখ।




