নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১২ নভেম্বর ২০২২ঃ

বেশি টাকা নিয়ে অন্য লোকের জন্য সংরক্ষিত টিকিট কেটে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুরুলিয়া আরপিএফ। ধৃতের নাম শচীদানন্দ মোদক। তার বাড়ি পুরুলিয়া মফস্‌সল থানার রাঘবপুর এলাকায়। পুরুলিয়া আরপিএফের ওসি ঋষিকেশ মীনা বলেন, বুকিং কাউন্টারের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বিষয়টি নজরে আসে। প্রায়ই প্রতিদিনই ওই ব্যক্তিকে পুরুলিয়ার সংরক্ষিত টিকিট বুকিং কাউন্টারে টিকিট কাটতে দেখা যায়। তারপরই বুকিং কাউন্টারে ওত পেতে থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। তার কাছ থেকে নগদ টাকাও টিকিট উদ্ধার হয়েছে। সংরক্ষিত টিকিট কেটে নিয়ে পরে বেশি টাকা নিয়ে অন্যদের তা বিক্রি করত ওই ব্যক্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিস।

শেয়ার করুন

You cannot copy content of this page