নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শনিবার, ১২ নভেম্বর ২০২২ঃ

ঝালদা পুরসভার নির্দল কাউন্সিলারের স্বামীর বিড়ি কারখানাতে শুক্রবার হানা দিল পুরুলিয়া জেলা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কারখানার ভেতরে তল্লাশি চলানোর পাশাপাশি বেশ কিছু নথিও খতিয়ে দেখেন পুলিস আধিকারিকেরা। যদিও এবিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি জেলা পুলিস কর্তারা। অন্যদিকে তৃণমূলের সঙ্গ ত্যাগ করার পরই নির্দল কাউন্সিলারের স্বামীর বিড়ি কারখানাতে পুলিস ভয় দেখাতে গিয়েছিল বলে অভিযোগ কংগ্রেসের। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

শেয়ার করুন

You cannot copy content of this page