নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ঃ
জেলা তথা বলরামপুরে বিখ্যাত শিল্প লাক্ষা শিল্প। প্রাচীন ভারতে লাক্ষা ব্যবহারের উল্লেখ রয়েছে,মহাভারতের জতুগৃহ একটি সুরম্য প্রাসাদ যা দাহ্য মোম ও লাক্ষা গালা দিয়ে তৈরি হয়েছিল। তবে বর্তমানে এর ব্যবহার বিভিন্ন রকম ভাবে হচ্ছে, যেমন কাঠ পালিশ বার্নিস, সিলমোহর, বস্ত্র শিল্পে, প্রসাধনী সামগ্রী তৈরিতে লাক্ষা ব্যবহার হয়ে থাকে। এই লাক্ষাকে কেন্দ্র করে বলরামপুরের অনেক মানুষ কুটির শিল্পে জড়িত, তাদের সুবিধার কথা মাথায় রেখে বলরামপুরে তৈরি হয়েছে শেল্যাক ক্লাস্টার। রবিবারদিন ক্লাস্টার পরিদর্শনে আসেন জেলা শাসক রজত নন্দা, তিনি জানান এই লাক্ষা শিল্পকে উন্নত করার জন্য আগামি দিনে আরো বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হবে।



