নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ঃ
আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে সোমবার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ে অবস্থিত সিধু-কানু-বীরসা সরকারি গ্রন্থাগারে প্রায় সারাদিন ধরে অনুষ্ঠিত হল নানান কর্মসূচি। এদিন সকালে স্থানীয় শিশুদের নিয়ে গ্রন্থাগারের শিশু বিভাগে বই ও গ্রন্থাগার সম্পর্কে তাদের একটা সম্মক ধারণা দেওয়া হয়। এছাড়াও স্থানীয় শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় বসে আঁকো, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান। সহ গ্রন্থাগারিক অমিতাভ দত্ত জানান, এদিন বিকেলেও গ্রন্থাগারের পক্ষ থেকে স্থানীয় শিশুদেরকে কেন্দ্র করে বিশেষ ছৌনাচ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে।
শেয়ার করুন