নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ঃ

রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল জেলা বিজেপি। আজ সকাল সাড়ে দশটায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা সভাপতি সহ বিভিন্ন নেতারা পুরুলিয়ার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১১ই নভেম্বর একটি পথ সভায় দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অশালীন বক্তব্য রাখেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তারই পরিপ্রেক্ষিতে আজ জেলা বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও সদর থানার আইসি না থাকায় কোনো রিসিভ কপি দেওয়া হয়নি। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page