নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ঃ
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু দিবস পালিত হয়ে গেল পুরুলিয়া জেলায়। সোমবার পড়ুয়াকে নিয়ে শিশু দিবস উদযাপন করল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। ওই কেন্দ্রে এদিন সকাল থেকে ওই শিশুদের নিয়ে গন্ধ বিচার, এক্সিভিশন হান্টিং, ওপেন হাউস কুইজ প্রতিযোগিতা, ম্যাজিক শো, জীব-জন্তুদের নিয়ে নির্মিত একটি চলচিত্র প্রদর্শিত হয়। উত্সাহের সঙ্গে অংশ নেয় পড়ুয়ারা। চার দেওয়ালের মধ্যে পড়ার বইয়ের ডুবে থাকা এই সব কিশোর-কিশোরীরা জেলা বিজ্ঞান কেন্দ্রে এসে খুশিতে ভরে উঠে। নির্দিষ্ট অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন বিভাগে যায় তারা। অনেক জানা বিষয় অজানা তথ্য জেনে বিস্মিত হয়ে পড়ে ওরা। সবে মিলে মজা-আনন্দ উপভোগ্য হয়ে ওঠে ওদের মন। অনুষ্ঠানের শেষে পুরস্কার তুলে দেয় আয়োজক পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুব জ্যোতি চট্টোপাধ্যায় জানান, “দেশের প্রথম প্রধান মন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস উদযাপিত হল। এবারও শিশু শিক্ষা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।”
এদিন শিক্ষা ভ্রমণের জন্য পুরুলিয়া, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের সৈনিক স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির ৫৩ জন ছাত্র ছাত্রী শিক্ষা ভ্রমণের জন্য জেলা বিজ্ঞান কেন্দ্রে আসে। এছাড়া বাঁকুড়া থেকেও ১৬০ জন ছাত্র ছাত্রী বিজ্ঞান কেন্দ্রে আসে।
এদিন শিক্ষা ভ্রমণের জন্য পুরুলিয়া, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের সৈনিক স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির ৫৩ জন ছাত্র ছাত্রী শিক্ষা ভ্রমণের জন্য জেলা বিজ্ঞান কেন্দ্রে আসে। এছাড়া বাঁকুড়া থেকেও ১৬০ জন ছাত্র ছাত্রী বিজ্ঞান কেন্দ্রে আসে।
জেলা শিশু সুরক্ষা বিভাগের সহযোগিতায় পুরুলিয়ার আদ্রার মনিপুরের কুষ্ঠ পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে পালন করা হল শিশু দিবস। সেখানে উপস্থিত ছিল হোমের আবাসিক ছাড়াও পাশাপাশি গ্রামের কচি কাঁচারা। এই উপলক্ষ্যে একটি পদযাত্রারও আয়োজন করা হয়। আদ্রা রেল শহর পরিক্রমা করে। আদ্রা স্টেশনের টিকিট বুকিং কাউন্টারের কাছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিশুরা। সেখানে ছৌ নাচের মাধ্যমে শিশু শ্রমের বিরুদ্ধে বার্তা দেয় তারা। মনিপুরের কুষ্ঠ পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে নবকুমার দাস জানান, “নৃত্য, সঙ্গীত পরিবেশন, বক্তৃতার সঙ্গে ছৌ নৃত্যের পালার মাধ্যমে শিশু শ্রম বন্ধের বার্তা দেয়।”
অন্যদিকে, আন্তর্জাতিক শিশু অধিকার দিবস পালন করল পুরুলিয়ার জেলা প্রশাসন। এই উপলক্ষ্যে জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকরা পতাকা নাড়িয়ে আজ একটি সুসজ্জিত ট্যাবলো উদ্বোধন করেন। ট্যাবলোটি পুরুলিয়ার বিভিন্ন জনবহুল স্থানের আশেপাশে ও ঘুরে বেড়াবে এবং শিশু অধিকার, শিশু শ্রম বন্ধের জন্য বার্তা দেবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
