নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, রবিবার, ২০ নভেম্বর ২০২২ঃ

ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু দুজনের। এই ঘটনায় আহত হলেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে রবিবার বান্দোয়ান থানার অন্তর্গত জাইরাডি ফুটবল ময়দান সংলগ্ন রাস্তার উপর। জানা যায়, একটি বাইকের সঙ্গে একটি স্কুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচন্ড গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে  দুর্ঘটনাটি ঘটে, দুটি গাড়িতে মোট পাঁচজন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জখমদের উদ্ধার করে তড়িঘড়ি বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে আসে স্থানীয়রা। এই ঘটনাতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনায় মৃতরা হলেন  সুদর্শন টুডু বয়স (৪৫)। বাড়ি বোরো থানা এলাকার ঘুসিকজোড়া গ্রামে। অপর ব্যক্তি হলেন অজয় কর্মকার (২২)।  বাড়ি বান্দোয়ানের চিলা গ্রামে । অপর তিন ব্যক্তি হলেন বিকাশ কালিন্দী ,সমর শবর,  মিনতি টুডু।

শেয়ার করুন

You cannot copy content of this page