নিজস্ব সংবাদদাতা, ঝালদা, সোমবার, ২১ নভেম্বর ২০২২ঃ

অপসারিত হলেন ঝালদা পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সুরেশ আগরওয়াল। সোমবার দুপুরে নির্ধারিত সময়ে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের বিষয়ে তলবী সভা হয়। ওই সভায় ঝালদা পুরসভার তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব এদিন পাশ হয়। কংগ্রেসের পাঁচ জন এবং দুজন নির্দল কাউন্সিলর অনাস্থার পক্ষে উপস্থিত ছিলেন। এদিন তৃনমূলের চেয়ারম্যান সহ পাঁচ কাউন্সিলর তলবি সভায় উপস্থিত ছিলেন না। তাই ভোটাভুটিও হয়নি। পরবর্তী সময়ে আইন অনুযায়ী বোর্ড গঠনের প্রক্রিয়ায় শুরু করা হবে বলে জানান কংগ্রেস কাউন্সিলররা।

শেয়ার করুন

You cannot copy content of this page