নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ঃ

অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক পথ চলতি যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বলরামপুর পুরুলিয়া ৩২ নাম্বার জাতীয় সড়কের ছোটো উরমা এলাকার হাটতলা সংলগ্ন রাস্তার পাশে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় জখম যুবককে তড়িঘড়ি উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হয়ে চিকিৎসার জন্য। চিকিৎসক জখম ওই যুবককে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনার বিবরণে স্থানীয় এক যুবক জানান, রাস্তা দিয়ে যাওয়ার পথে ছোটো উরমা এলাকার হাটতলা সংলগ্ন রাস্তার পাশে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি গুরুতর জখম ওই যুবককে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। কি করে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট হয়নি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জখম যুবকের নাম মার্শাল মুর্মু, বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি বলরামপুর থানার ছোটো উরমা সংলগ্ন এলাকায়। তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page