নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ঃ

আজ পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে পুরুলিয়া ডি এম দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। মুখ‍্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যুবশ্রীদের সমস্ত সরকারি দপ্তরে Group-C – Group-D তে অবিলম্বে নিয়োগ, বাজারমূল্য অনুযায়ী উৎসাহ ভাতা বৃদ্ধি, বন্ধ ভাতা পুনরায় চালু, জেলা স্তরে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যুবশ্রীদের অগ্রাধিকার, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত সকল বেকারের কাজের দাবিতেই আজ ডি এম দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। পুরুলিয়া শহরের জুবিলী পার্ক থেকে মিছিল করে ডিএম দপ্তরের সামনে পৌঁছায়। পঞ্চাশের বেশি যুবক এই মিছিলে অংশগ্রহণ করে। ডিএম অনুপস্থিত থাকায় ADM (G) এই ডেপুটেশন নেন। তিনি দাবিগুলির যৌক্তিকতা বিচার করে পদক্ষেপ গ্রহনের আস্বাস দেন। এই কর্মসূচি তে নেতৃত্ব দেন সমিতির রাজ্য কমিটির অফিস সম্পাদক প্রণয় সাহা, পুরুলিয়া জেলা সভাপতি জ‍্যোতির্ময় ঘোষ, কোষাধ্যক্ষ স্বদেশ প্রিয় মাহাত প্রমুখ। নেতৃত্বের পক্ষথেকে জানানো হয় দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য থাকব।

শেয়ার করুন

You cannot copy content of this page