নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: বাঘমুন্ডি বিধানসভা সহ গোটা পুরুলিয়া জেলাতেই সবজি সংরক্ষণে নেই একটিও হিমঘর। মঙ্গলবার বিধানসভায় পুরুলিয়া জেলায় হিমঘর সংক্রান্ত বিষয়ে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো সরব হন। বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোর প্রশ্নের উত্তরে কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না এদিন বিধানসভাতে জানান, বর্তমানে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র সহ গোটা পুরুলিয়া জেলাতেই কোন হিমঘর নেই।


বিধানসভা সূত্রে আরো জানা গিয়েছে, এদিনই বাঘমুন্ডি বিধানসভা এলাকায় সুফল বাংলার স্টল চালুর বিষয়েও সরব হন সুশান্তবাবু । এ বিষয়ে কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী জানান, নির্দিষ্ট প্রস্তাব এলে এ বিষয়ে উদ্যোগ নেবে কৃষি বিপণন দপ্তর।

শেয়ার করুন

You cannot copy content of this page