নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ঃ

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে আজ পুরুলিয়া জেলা থেকে পঞ্চায়েত্ কর্মী সম্মেলন শুরু করছে রাজ্য বিজেপি। এদিনের এই কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং স্টার প্রচারক অভিনেতা মিঠুন চক্রবর্তী। কর্মী সভাটি হবে দুপুর ১২ টায়। তাই সভর প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। অন্যদিকে জানা যায় সভা স্থল থেকে কিছুটা দূরেই লধুড়কা গ্রামে বিজেপি নেতা ফাল্গুনী চ্যাটার্জি বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদার। তাই সকাল থেকে ফাল্গুনী বাবুর বাড়িতে শুরু হয়েছে তোরজোড়। সকাল থেকেই বাড়ির মেয়েরা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি রান্নার পরিকল্পনাও তৈরি করে নিয়েছেন। এই প্রখ্যাত অভিনেতাকে কাছ থেকে দেখা এবং নিজেদের হাতের রান্না করা খাবার খাওয়ানোর বিষয়টি যেন তারা এখনো বিশ্বাস করেই উঠতে পারছেন না। মধ্যান্য ভোজন এর জন্য বাসমতি চালের ভাতের সঙ্গে থাকছে ১৫ ধরনের পদ।

শেয়ার করুন

You cannot copy content of this page