নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ঃ
বরাবাজার থানার লটপদা গ্রামের শবর পাড়াতে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতার নাম ফুলটুসি শবর(৩৭)। তাঁর বাড়ি লটপদা গ্রামের শবর পাড়াতে। মঙ্গলবার দুপুরেই মৃতদেহটি উদ্ধার করে পুলিস। ওই গৃহবধুকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় পুলিস মৃতার স্বামীকে আটক করেছে। এবিষয়ে বরাবাজার থানার পুলিস জানায়,প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামীকে আটক করা হয়েছে। পরে এবিষয়ে স্পষ্ট করে কিছু বলা সম্ভব হবে।
শেয়ার করুন