নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ঃ
একাধিক দাবিতে বুধবার পুরুলিয়ার জেলাশাসককে ডেপুটেশন দিলেন ‘অ্যাডভানস সোসাইটি ফর হেডমাস্টারস এন্ড হেডমিস্ট্রেস’। সংগঠনের পুরুলিয়া জেলা সম্পাদক অভিষেক মিশ্র বলেন, প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের পড়ানো এবং স্কুলের পঠনপাঠন পরিচালনা করার পাশাপাশি সরকারের প্রায় ১৭ টি প্রকল্পের কাজও করতে হয়। ওই কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে অনেকেই বিব্রত বোধ করছেন। তাই এই পরিস্থিতি থেকে মুক্তি প্রয়োজন। তাছাড়া বিভিন্ন স্কুলে পরিকাঠামো গত নানান সমস্যা রয়েছে। এবিষয়ে জেলা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে, স্কুলগুলিতে পরিকাঠামোগত বিষয় নিয়মিত সমীক্ষার ব্যবস্থার পাশাপাশি দ্রুত সংস্কারের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। এদিন অতিরিক্ত জেলাশাসক আমাদের স্মারকলিপি জমা নিয়েছেন। সমস্যা গুলিো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
শেয়ার করুন