নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ঃ
সোমবার বলরামপুর ব্লক চত্বরে বলরামপুর ব্লক মৎস্য বিভাগ ও বলরামপুর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে জনজাতি সম্প্রদায়ের মানুষজনের হাতে মাছের চারা প্রদান করা হলো। এদিন মোট ১০ ইউনিট মাছের চারা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশান বড়ুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল, সহকারী সভাপতি প্রতিমা কিস্কু এবং বলরামপুর ব্লকের মৎস্য বিভাগীয় আধিকারিকগণ।


