নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ঃ

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে ধাক্কা ট্রাকের। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের কুস্তাউর হরি মন্দিরের সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরকে পুরুলিয়া দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম তিনজন। শুক্রবার এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে কুস্তাউর ব্লক-প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হসপিটালে স্থানান্তরিত করেন। সূত্রের খবর জখম তিনজনেই এখন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page