নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ঃ

জেলা বইমেলা রঘুনাথপুরে করা হলে সমস্যায় পড়বেন গোটা জেলার বইপ্রেমীরা। বইমেলাতে গিয়ে বই কেনার ইচ্ছে থাকলেও অনেকেই দূরত্বের কারণে তা থেকে বঞ্চিত হবেন। শুক্রবার এমনই আশঙ্কার কথা জানিয়ে জেলাশাসকের পুরুলিয়া জেলার এক ঝাঁক কবি সাহিত্যিক ও পত্রিকার সম্পাদকেরা। জেলার বিভিন্ন প্রান্তের বইপ্রেমীদের কথা ভেবে জেলার এক প্রান্তে বইমেলা না করে সদর শহর পুরুলিয়াতেই জেলা বইমেলা করার দাবি জানালেন কবি সাহিত্যিকরা। যদিও এবারের বইমেলা রঘুনাথপুরে নাকি পুরুলিয়া শহরে অনুষ্ঠিত হতে চলেছে সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানাননি বই মেলা কমিটি এবং জেলা প্রশাসনের কর্তারা।

শেয়ার করুন

You cannot copy content of this page