নিজস্ব সংবাদদাতা, হুড়া, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ঃ
হুড়া থানার কেশরগড় গ্রামে এক রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কে চুরি। ঘটনা জানার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। শনিবার সকালে গ্রামবাসীরাই পুলিশকে খবর দেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশ এই বিষয়ে মুখ খুলতে চায়নি।জানা যায় পিছনে সিড়ি লাগিয়ে জানলা দিয়ে ঢুকেছে চোরেরা। হুড়া থানার পুলিশ এসে দুটি সিড়ি নিয়ে গেছে।পুরো ঘটনার তদন্তে পুলিশ।
শেয়ার করুন