নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২:

পুরুলিয়া পুরসভার রাঁচি রোড এলাকায় ফুটপাত দখল করে স্থায়ী নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে একটি শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরই শনিবার রাতে ওই এলাকায় ছুটে আসেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালী। তার সঙ্গেই ছিলেন পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনয় কবিরাজ এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস। ওই বেআইনি নির্মাণ কাজ দেখে রীতিমতো ক্ষুব্ধ পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলারেরা। শপিং মল কর্তৃপক্ষ চেয়ারম্যানের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন। তারপরই ওই নির্মাণ কাজ রবিবার সকাল দশটার মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান। ফুটপাত এবং রাস্তা দখল করে শহরে কেউ নির্মাণ কাজ করলে এভাবেই দ্রুত ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান।

শেয়ার করুন

You cannot copy content of this page