নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২:
রাতে সতর্ক করে গিয়ে সকালেই নিজে এসে রাঁচি রোডের শপিংমলের অবৈধ নির্মাণ ভেঙ্গে দিলেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী। পুরসভার ‘দম’ কতটা আছে তা শহরবাসীকে দেখিয়ে দিলেন চেয়ারম্যান। শহরের ফুটপাত বা রাস্তা দখলের ক্ষেত্রে পুরসভার চেয়ারম্যান কোন সেটিং করে না বলে জানিয়ে নব্যেন্দু বাবুর দাবি, অবৈধ নির্মাণ ছড়ানোর ক্ষেত্রে বড়লোক বা গরিব লোক দেখে নয়, সবার ক্ষেত্রেই একই রকম করা ব্যবস্থা নেবে পুরুলিয়া পুরসভা। প্রসঙ্গত শনিবার রাতে, পুরুলিয়া শহরের তিন নম্বর ওয়ার্ডের রাঁচি রোড এলাকায় একটি শপিং মলের সামনে অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিলেন খোদ চেয়ারম্যান। সে সময় ওই শপিংমল কর্তৃপক্ষ চেয়ারম্যান ও অন্যান্য কাউন্সিলাদের সঙ্গে বচসাতেও জড়িয়ে ছিলেন। তারপর রবিবার সাত সকালেই পুরসভার কর্মীদের নিয়ে এসে মেসিন দিয়ে অবৈধ নির্মাণ ভেঙ্গে ফুটপাত দখল মুক্ত করলেন পুরসভার চেয়ারম্যান। চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।
শেয়ার করুন