নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ঃ
গোপন সূত্রে খবর পেয়ে কলাবনি গ্রাম ও চল্লারহাট এলাকা থেকে মোট ১৮ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে তা সম্পূর্ণ রূপে নষ্ট করলো আফগারি দপ্তরের আধিকারিকরা। জানা গেছে, শুক্রবার মানবাজার থানা পুলিশ সূত্রে খবর পেয়ে মানবাজার বরাবাজার সার্কেলের আফগারি দপ্তরের আধিকারিকরা মানবাজার পুলিশের সাথে যৌথ অভিযান চালায়। এই অভিযানে কলাবনি গ্রাম ও চল্লারহাট এলাকা থেকে মোট ১৮ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে পরে তা সম্পূর্ণরূপে নষ্ট করে আফগারি দপ্তর। আফগারি দপ্তর সূত্রে খবর সারা বৎসর ধরে চোলাই মদ কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। অথচ কিছু অসাধু ব্যবসায়ী আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধেই এমনই অভিযান এলাকা জুড়ে জারি রয়েছে বলে দাবি আফগারি দপ্তরের।
শেয়ার করুন