নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০২৩:
এবিষয়ে AIUTUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার ইউনিয়ন এর জেলা সভাপতি অনিতা মাহাতো ও অঙ্গনওয়াড়ি কর্মী লতিকা মাহাতো জানান প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করতে গিয়ে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে রাজ্য জুড়ে|
এমনকি আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে|
বাদ যায়নি ঝালদা ১ নং ব্লকেও এখানকার কলমা গ্রাম পঞ্চায়েত এলাকাও মারধর করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের|
এমনকি কোথাও কোথাও তালা বন্ধ করেও রাখা হয়েছে তাই আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি|
আমরা বলেছিলাম এই কাজ আমরা করবো না তবুও এই কাজ আমাদের করতে বাধ্য করিয়েছে|
তাই ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার ইউনিয়নের ঝালদা ব্লক কমিটির পক্ষ থেকে ডেপুটেশন ঝালদা ১ নং ব্লকে আমাদের দাবি নিরাপত্তার আমাদের নিরাপত্তা দিতে হবে ও এই সার্ভের কাজ থেকে অব্যাহতি দিতে হবে|



