নিজস্ব সংবাদদাতা, হুড়া, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩ঃ

হুড়া কাশিপুর রাজ্য সড়কের উপর পালগা মোড়ের অদূরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। জানা গেছে বুধবার বিকেলবেলা এই পথ দুর্ঘটনাটি ঘটে পালগা মোড়ের অদূরে। একটি ধান বোঝাই গাড়ির সাথে ২ জন আরোহী সহ ঐকটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর জখম হন ওই দুইজন যুবক। তাদেরকে হুড়া থানার পুলিশ উদ্ধার করে হুড়া গ্রামীণ হসপিটালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

You cannot copy content of this page