নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩ঃ
প্রায় সাত দিন তালা বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিডিও এবং পুলিস গিয়ে তালা খুলে দিলেন বাঘমুন্ডির দুটি আইসিডিএস কেন্দ্র। মাঠার পঁড়া এবং সেরেংডির সিরকাডি কেন্দ্র দুটি বন্ধ ছিল। গ্রামবাসীরা আবাস যোজনায় অনিয়মের অভিযোগে সার্ভে করার কর্মীদের বিরুদ্ধে ক্ষোভে ওই কেন্দ্রদুটি তালা বন্ধ করে দিয়েছিলেন। এদিন বাঘমুন্ডির বিডিও দেবরাজ ঘোষ বলেন, দুটি কেন্দ্রেই এদিন খুলে দেওয়া হয়েছে। রান্নাও হয়েছে। স্বাভাবিক ভাবেই শিশুরা খাবারও পেয়েছে।
শেয়ার করুন