নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩ঃ

দলের নির্দেশ অমান্য করে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির পদে ঠিকাদার। বিতর্কে জড়াল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। অভিযোগ পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের অন্তর্গত চাঁদরা অঞ্চলে চন্দন অধিকারী নামে এক ঠিকাদারকে করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নতুন অঞ্চল সভাপতি। আর একজন ঠিকাদারের নাম দলের অঞ্চল সভাপতির তালিকায় উঠে আসতেই সেই অঞ্চল সভাপতিকে পরিবর্তনের দাবিতে সোচ্চার হলেন চাঁদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। শুধু তাই নয় দলের ভাবমূর্তি বজায় রাখতে ওই ঠিকাদারকে অঞ্চল সভাপতির পদ থেকে না সরালে আগামীদিনে দলের কর্মীরা অন্য কোনও পথে হাঁটতে বাধ্য হবে বলেও জানালেন তারা।আজ তারা কাশীপুরের দলীয় কার্যালয়ে জেলা সভাপতি সৌমেন বেলথরিয়াকে লিখিত আকারে অভিযোগ জানালেন ঠিকাদার চন্দন অধিকারীকে অঞ্চল সভাপতির পদ থেকে সরানোর জন্য।যদিও লিখিত অভিযোগ পেয়েই পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page