নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শনিবার, ৭ জানুয়ারি ২০২৩ঃ
ফরওয়ার্ড ব্লকের ১৯ তম জেলা সম্মেলনে কর্মীসমর্থকদের ভিড় ছিল চখে পড়ার মতো।
আজ বাঘমুন্ডি সোরাগডি হাই স্কুল ময়দানে ফরওয়ার্ড ব্লকের ১৯ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো যেখানে রাজ্য কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বাম দলগুলিকে একজোট হওয়ার আহবান জানান।
নরেন বাবু আরও বলেন কেন্দ্র রাজ্য দুই সরকারেরই কাজকর্মের সমালোচনা করে অভিযোগ তোলেন, রাজ্যে কার্যত চোরের সরকার চলছে। বেকারদের কাজ নেই| শিক্ষকতার মতো চাকুরীও টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে অভিযোগ তুলে তার দাবি,এ রাজ্যে শুধু দুর্নীতি আর দুর্নীতি। তার দায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি| কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে তার তোপ,কোম্পানি রাজ চলছে। বিক্রি হয়ে যাচ্ছে একের পর এক সরকারি সংস্থা।
এদিন সভায় মহিলা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বলে দাবি করেছে দল। এদিন এই সভায় বাঘমুন্ডি এলাকার বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস থেকে হাজারটি পরিবার এদিন দলে যোগ দিয়েছেন বলে দাবি যুবলীগের রাজ্য সভাপতি দেবরঞ্জন মাহাতো।
এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা দলের পুরুলিয়ার সম্পাদক মিহির মাঝি, অসীম সিংহ, সহ স্থানীয় নেতৃত্বের প্রায় সকলেই ছিলেন।
