নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ৯ জানুয়ারি ২০২৩ঃ

বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালন হল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন সংস্থার সদস্যদের তরফে হাসপাতালে রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হলো। সোমবার সন্ধ্যায় পুরুলিয়া শহরজুড়ে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হবে সংস্থার তরফে। এছাড়াও আগামী দিনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হবে সংস্থার তরফে জানিয়েছেন সংস্থার সদস্যরা।

প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে সংস্থার এই উদ্যোগে খুশি রোগী সহ তাদের পরিবার পরিজন।

শেয়ার করুন

You cannot copy content of this page