নিজস্ব সংবাদদাতা, আদ্রা, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ঃ
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বাণিজ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে আর পি এফ আজ টিকিট বিহীন যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালায়। এদিন বাণিজ্য বিভাগের দুই পদস্থ আধিকারিক সন্দীপ কুমার মিনা এবং অনিল জেরাই-এর নেতৃত্বে ডিভিশনের টিকিট পরীক্ষক দল ও আর পি এফ দল যৌথভাবে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৩৫ জন এরকম যাত্রীদের বিরুদ্ধে রেলের আইন অনুযায়ী জরিমানা ধার্য করেন বলে আদ্রা রেল দপ্তর সূত্রে খবর।


