নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ঃ
ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন আগামী ১৬ ই জানুয়ারি। নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ করল কলকাতা উচ্চ আদালত। রাজ্যের ২ রা ডিসেম্বরের বিজ্ঞপ্তি খারিজ। আগামী ১৬ ই জানুয়ারি জেলাশাসকের তত্ত্বাবধানে হবে চেয়ারম্যান নির্বাচন। শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুলিশ। – নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
উল্লেখ্য, ১২ আসন বিশিষ্ট ঝালদা পৌরসভায় সমীকরণ রয়েছে কংগ্রেস ৫, তৃণমূল ৫ এবং নির্দল ২। এমত অবস্থায় অনাস্থা ডাকে কংগ্রেস। আস্থা ভোটে ৭-০ ভোটে জয়লাভ করে কংগ্রেস। অপসারণ হয় তৃণমূলের পৌরপ্রধান। এরই মধ্যে ২ ডিসেম্বর শুক্রবার রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ কাউন্সিলার জবা মাছুয়ারকে ঝালদা পৌরসভায় নতুন চেয়ারম্যান নিয়োগ করে। তার ২৪ ঘন্টা মধ্যেই নির্দল কাউন্সিলার শীলা চ্যাটার্জীকে পৌরপ্রধান নির্বাচিত করে কংগ্রেস ও নির্দল কাউন্সিলাররা। মামলা গড়ায় কলকাতা উচ্চ আদালত পর্যন্ত। গত ৫ ডিসেম্বর এই মামলায় কংগ্রেসের নির্বাচিত এবং রাজ্য সরকারের নিয়োজিত দুই পৌর প্রধানের উপর স্থগিতাদেশ জারি করে পুরুলিয়ার জেলাশাসককে ঝালদা পৌরসভায় অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করে কলকাতা উচ্চ আদালত। আজ শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার রায় দেন ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন আগামী ১৬ ই জানুয়ারি।
শেয়ার করুন